কমলগঞ্জে সরস্বতী পূজার প্রস্তুতি সভা

January 4, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে আসন্ন সরস্বতী পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩ জানুয়ারি রাত ৯টায় স্থানীয় মুন্সীবাজারস্থ কমলকুঁড়ি পত্রিকার কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের শ্রীশ্রী রাধাকৃষ্ণ যুব ফোরামের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি স্বপন দেবনাথ। সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মিটন চক্রবর্তী, বিভু চক্রবর্তী, পরিমল দেবনাথ, নকুল দাস, সুমন দেবনাথ, সুবল দাস ঝিনুক দেবনাথ, মলয় চন্দ, তাপস চক্রবর্তী, হারান দেব, সুব্রত দেব শংকু, কাজল দাস প্রমুখ। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সঞ্জিত দেবনাথ কে আহবায়ক, নকুল দাস ও সুমন দেবনাথকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com