পতনঊষারে পাইওনিয়ার এডুকেশন  ট্রাস্ট এর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

January 4, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ৪ জানুয়ারী শনিবার দুপুর ১২টায় পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে ৩য় ও ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট সভাপতি ডাঃ আলী রাজা আবু সুন্নাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৬টি প্রতিষ্ঠানের  ৪৯ জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।  এছাড়া এ বছর পতনঊষার থেকে বুয়েট, ঢাবি, চুয়েট, শাবি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়।

ট্রাস্টের সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ মিসবাহ্ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, এশিয়ান আইডিয়াল কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সমাজসেবক অলি আহমদ খান, প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ, মাহমুদুর বাদশা,  শিক।ষক জমশেদ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com