ট্রলি চালক মারা গেল বিষ পানের ৭ দিন পর

প্রনীত রঞ্জন দেবনাথ॥ স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বিষ খাওয়ার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রলি চালকের নাম আক্তার হোসেন (২২)। ৬ ডিসেম্বর রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ইসলামাবাদ পারুয়াবিল এলাকার সাজুল মিয়ার ২য় ছেলে। নিহত আক্তার হোসেনের বাবা সাজুল মিয়াও ২০ বছর আগে নিঁখোজ হন।
আক্তার হোসেনের মামা কনা মিয়া জানান, সম্প্রতি আক্তার হোসেনের প্রবাসী স্ত্রী রুবি বেগম (২০) দেশে ফেরার কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে রুবি শ্রীমঙ্গল উপজেলার কাঁকিয়ার বাজারস্থ বাবার বাড়িতে চলে যায়। গত সপ্তাহে আক্তার শশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বিষ পানের পর শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার শশুড় বাড়ির লোকজন। আক্তার হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন চিকিৎসার পর তাকে মাধবপুর নিয়ে আসা হয়। বাড়ি নিয়ে আসার একদিন পর আক্তারের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় (৬ ডিসেম্বর) রবিবার রাতে মারা যায়।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের লোকজন আমাকে বিষয়টি জানিয়েছে। যেহেতু আক্তার মারা গেছে ময়না তদন্তের রিপোর্টের পরই বুঝা যাবে প্রকৃত ঘটানাটি কি।



মন্তব্য করুন