কমলগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

January 7, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ এর উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুরে ২দিন ব্যাপী বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার, সহ:উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা স্বর্নালী সিনহা। অনুষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com