কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
January 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
৭ জানুয়ারী মঙ্গলবার ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে চক্ষু শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। চক্ষু শিবিরে প্রায় ৬’শ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। ১০০ জন ছানীপ রোগীকে অপারেশনের জন্য বাছাই করে হাসপাতালে এনে তাদের চোখে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে আবার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁেছ দেওয়া হয়।
উক্ত চক্ষু শিবিরটি সম্পন্ন করতে স্থানীয়ভাবে সহযোগিতা করেন করিমপুর ইসলামী যুব সংঘ।



মন্তব্য করুন