কমলগঞ্জে সাত ঘন্টার ট্্েরইল মেরাথন সম্পন্ন

January 11, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সীমান্তবর্তী দুর্গম ডবলছড়া পাহাড়ে ৪২ দশমিক ২ কিলোমিটারের ট্রেইল মেরাথন সম্পন্ন হয়েছে । বাংলাদেশী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে সহযোগিতায় কমলগঞ্জের শমশেরনগর সাইকেলিং কমিউনিটি। শুক্রবার ১০ জানুয়ারি ঢাকাস্থ সংগঠন কমপস এর আয়োজনে  ভোর ৬টা থেকে শুরু হয়েছিল এ মেরাথন।

মেরাথনে স্থানীয় দুটি দল অংশ গ্রহন করেন। ১১ জন নারীর মধ্যে ৬২ বছর বয়সী আমেরিকান নারী ট্র্ইেল ভ্রমণে পারদর্শিতায় নারী হিসেবে যুক্তরাষ্ট্রের রোলি এন ডিপশন ১ম স্থান লাভ করে পুর®ৃ‹ত হয়েছে। ছেলেদের মধ্যে রংপুরের সাজ্জাদ হোসেন প্রথম স্থান লাভ করেছেন। মেরাথন শেষে ডবলছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের পুরষ্কৃত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কারা মহা পরিদর্শক অব: মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ও ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদের।

ট্রেইল ভ্রমন শেষে এভারেষ্ট বিজয়ী নিশাত মজুমদার বলেন, এটিই বাংলাদেশের দীর্ঘতম ট্রেইল ভ্রমন। এর আগে এক সাথে ২২ কি:মি: পর্যন্ত ট্রেইল ভ্রমন করা হয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাহাড়ি ট্রেইল মেরাথনে অংশ নিতে ১০০ জন ছেলে মেয়ে ডবলছড়া খাসিয়া পুঞ্জির মাঠে মিলিত হয়। নিশাত মজুমদারের নেতৃত্বে ট্রেইল মেরাথন শুরু হয়। ২১ দশমিক ১ কি:মি: পাহাড়ি পথে ট্রেইল করে আবারও ফিরছেন।

যুব সমাজকে মাদকমুক্ত করতে, সুস্থ্য সবল ও স্বাস্থ্য সচেতন করতে পাহাড়ি দুর্গম পথে এই ট্রেইল মেরাথনের আয়োজন করা হয়েছিল। তাছাড়া কোন বাধাই আর বাধা নয়, চেষ্টা করলে সব বাধাই অতিক্রম করা যায়। এই ভাবনা যুব সমাজের মনে জাগাতেও এ উদ্যোগ ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com