কমলগঞ্জের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩টায় শমশেরনর চা বাগান মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ। মুজিব বর্ষে এবার ফুটবল আসরকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে।
উদ্বোধনী খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব সিলেট, জগন্নাথপুর ফুটবল একাদশ সুনামগঞ্জকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।



মন্তব্য করুন