কমলগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

January 12, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মানা প্রদান করা হয়েছে।

রেবাবার ১২ জানুয়ারি দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী হতে এক বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভানুগাছ বাজার চৌমুহনায় কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের আলী সজিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ধীরেন ধর, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আনোয়ার পারভেজ আলাল, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক হাসান আহমেদ, পতনউষার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান পিপলু প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com