কমলগঞ্জে হাবিবা কাইউম কল্যাণ কেন্দ্রের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

January 13, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে হাবিবা কাইউম কল্যাণ কেন্দ্রের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ জানুয়ারী রোববার বিকাল ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাংস্কৃতিক আড্ডা, আলোচনা সভা ও লোকগান উৎসবের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও কবি শহীদ সাগ্নিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কবি ম. মুর্শেদুর রহমান। মূখ্য আলোচক ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বাম রাজনীতিবিদ মো. আব্দুর রাজ্জাক, গণসঙ্গীত শিল্পী ইউছুব আলী, জেলা কৃষক সংগ্রাম কমিটির আহবায়ক ডা: অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীনা সাগ্নিক, মৃগেন চক্রবর্তী প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com