কমলগঞ্জে অভাবের তাড়নায়  যুবতীর আত্মহত্যা

January 13, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মহিবা আক্তার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। পরিবারে অভাব অনটনের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা। শনিবার ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের জমসেদ মিয়া মেয়ে বড় মহিবা আক্তার (২০)। বাবা জমসেদ মিয়া ৫ মাস আগে অসুস্থ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে অন্যত্র চলে গেছেন। পরিবারে ভরণ পোষনের একমাত্র দায়িত্ব বর্তায় বড় মেয়ে মহিবার উপর। কলেজে যাওয়া বন্ধ করে দেয় মহিবা। অসুস্থ মায়ের চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খেতে হয়। গত শনিবার সন্ধ্যা ৬টায় পরিবারের সবার অজান্তে মহিবা বিষপান করে। এলাকাবাসীর সহযোগীতায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে  ময়না তদন্ত শেষে রোববার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শমশেরনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া বলেন, নিহত মহিবা আক্তার নামাজি ছিল। বাবা চলে যাওয়া ও মা অসুস্থ থাকায় পরিবারটি অতিকষ্টে দিনাতিপাত করতো। আমাদের ধারনা হয়তো পরিবারে অভাবের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে।

শমসেরনগর পুলিশ ফাঁিড়র এসআই আনজির আহমেদ ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, অভাবে কারনে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com