ভারত থেকে চোরাইপথে আসা চা পাতা প্রবেশ বন্ধ করতে হবে – মন্ত্রী মো: সাহাব উদ্দিন এমপি

স্টাফ রিপোর্টার॥ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: সাহাব উদ্দিন বলেছেনে ভারত থেকে চোরাইপথে আসা চা পাতা দেশের ভিতরে প্রবেশা বন্ধ করতে হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষিক সন্মেলনে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এসময় এগুলো বন্ধ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
১২ জানুয়ারী রবিবার বিকেলে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাম ভজন কৈরীর পরিচালনায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশীয় চা সংসদ এর চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ফাকার ন্যাশনাল প্রজেক্ট কো অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।
সভায় মন্ত্রী আরও বলেন, কোনও লোক ১২ বছর একই জায়গায় থাকলে তার মালিকানা এমনিতেই তার হয়ে যায়, চা বাগান থেকে শ্রমিকদের কখনো মালিকরা উচ্ছেদ করতে পারবেন না।
চা বাগান শ্রমিক ইউনিয়নের দাবীর মধ্যে ছিল নিম্নতম মজুরী ৩ শত টাকা. ভূমির অধিকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষিতদের চাকুরীর ব্যবস্থাসহ নানা দাবী দাওয়া উপস্থাপন করা হয়। সভায় চা বাগানের ৭ টি ভেলির কয়েক হাজার শ্রমিক অংশ গ্রহন করে।



মন্তব্য করুন