ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 13, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পীরের বাজার,কটারকোনা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ১৩ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।  অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, বিক্রয়ের জন্য নিষিদ্ধ সেম্পল ঔষধ  বিক্রয় করা,  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খাদ্য পণ্যে সাথে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে পীরের বাজারে অবস্থিত মল্লিক ফার্মেসীকে ৫ শত টাকা, জনপ্রিয় ফার্মেসীকে ৪ হাজার টাকা, কটারকোনা বাজারে অবস্থিত হাসান হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com