ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার, মৌলভীবাজার রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রয় করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে মুন্সিবাজারে অবস্থিত বিচিত্র ষ্টোরকে ২ হাজার টাকা, বাপন পাল এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, রাজ্জাক ষ্টোরকে ১ হাজার টাকা মৌলভীবাজার রোডে অবস্থিত হায়দর মিয়ার মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com