কমলগঞ্জে আলোকিত আদমপুর এর  আত্মপ্রকাশ

January 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে “আলোকিত  আদমপুর ” নামে  একটি   স্বেচ্ছাসেবী সংগঠনের  আত্মপ্রকাশ  হয়েছে। ১৯ জানুয়ারী রোববার বিকাল ৩টায়  আদমপুর  ইউনিয়নের নইনারপার বাজারে সাংবাদিক  শাব্বির  এলাহীর  সভাপতিত্বে  ও মোহাম্মদ    আব্দুস সালাম  খোকনের সঞ্চালনায়  এক  সাধারণ  সভায়  আর্তমানবতার  কল্যাণে  ও  অদম্য  মেধাবীদের  শিক্ষা  সহায়তার  উদ্দেশ্যে সাংবাদিক  শাব্বির এলাহীকে  সভাপতি ও  জাকারিয়া  হোসেনকে সাধারণ সম্পাদক  করে ১৭ সদস্য  বিশিষ্ট  এ সংগঠনের  আত্মপ্রকাশ হয়। মতবিনিময় সভায় প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন মরহুম  আব্দুস সামাদ  ফাউন্ডেশনের  চেয়ারম্যান   বিশিষ্ট  শিক্ষানুরাগী ও সমাজসেবক  এম, এ,  আহাদ । সভায়  এ  বছর  থেকে  আদমপুর  ইউনিয়নের  সব  মাধ্যমিক  শিক্ষা  প্রতিষ্ঠানের মেধাবী  শিক্ষার্থীদেরকে আব্দুস সামাদ  ফাউন্ডেশন  কর্তৃক   বৃত্তি  প্রদানের  সিদ্ধান্ত  নেয়া  হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com