কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের অসহায় শীর্তাদের মধ্যে লেপ বিতরণ

January 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। রোববার ১৯ জানুয়ারি দুপুরে প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় এ লেপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের মাধ্যমে এবছর ১৩০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়। শীতার্তরা লেপ পেয়ে মনের আনন্দে দোয়া ও আশির্বাদ কামনা করেন। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।

উলে¬খ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য কমলগঞ্জ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ প্রতিবছর শীতকালে শীতবস্ত্র, ঈদ ফিতর উপলক্ষে আর্থিক সহযোগিতা, ঈদুল আযহা উপলক্ষে কোরবানী, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান, গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচসহ বিভিন্ন সময় এলাকার অসহায় মানুষের সহযোগিতা করে থাকেন। অনুষ্ঠানে আগত সকলই ফারুক আহমদ এর জন্য শারীরিক সুস্থতা কামনা ও দোয়া করা হয়।

অনুষ্ঠানে শ্রীরামপুরের সালাম খান, মৃত শেলী খান, গোপালগঞ্জের ফুলবাড়ী গ্রামের মৃত মো: আব্দুল জলিল চৌধুরী, ফাতিমা জলিল চৌধুরী, মৌলভীবাজারের মৃত কদর মিয়া, মৃত আদর মিয়া এবং ফারুক আহমদ, ইমরানা খাতুন, জলাল আহম্মদ এর জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। মৃত ব্যক্তিদের বেহেস্ত ও জীবিত ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাও: মাছুম আহমদ ও সনাতনী ধর্ম মতে প্রার্থনা পরিচালনা করেন পরিমল দেবনাথ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com