কমলগঞ্জে পদবি বদলের দাবিতে কর্মবিরতি

January 21, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ পদবি পরিবর্তন করে বেতনস্কেল উন্নীত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি ও সমাবেশ করেছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২১ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালনকালে অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক রেনু কুমার সিংহ ও আজিজুর রহমান জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতনস্কেল উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তনের অনুমোদন দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিষয়টি তুলে আছে। এ অবস্থায় মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় দাবি আদায়ে কেন্দ্রঘােষিত কর্মবিরতির কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সার্টিফিকেট সহকারি শওকত আলী, নামজারি সহকারি সানাউল করিম, নাজির, সোনিয়া, সায়মিন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com