কুলাউড়ায় রাস্তার কাজ দ্রুত করার দাবিতে ভোক্তভোগীদের মানববন্ধন

January 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর থেকে থেকে রবিরবাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন পালন করেছে ভোক্তভোগীরা।

বুধবার ২২ জানুয়ারি দুপুরে দক্ষিণ লংলা এলাকার ভোক্তভোগী জনসাধারণের ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহন করে শতাধিক সিএনজি চালক শ্রমিক, মালিক, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও সর্ব স্তরের মানুষ।

সভায় প্রবীন রাজনৈতিক ব্যক্তি আব্দুল মালিকের সভাপতিত্বে ও আহমদ মোনায়েম মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুন নুর, আশিকুর রহমান ফটিক, আব্দুল গাফ্ফার কায়ছুল, নবাব আলী সাজ্জাদ খান, এম এ আহাদ, ফয়জুর রহমানসহ অনেকে। মানব বন্ধনের সময় দেড় শতাধিক সিএনজি রাস্তায় রেখে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানানো হয়। এছাড়াও একই বিষয়ে লংলা আধুনিক ডিগ্রী কলেজের সামনে মানব বন্ধন পালিত হয়েছে।

বক্তারা বলেন জানুয়ারী মাসের মধ্যে রাস্তার কাজ শুরু না করলে তারা ১লা ফেব্রুয়ারী থেকে ওই রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com