কমলগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ॥ দুর্ভোগে যাত্রীরা
January 23, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শ্রীমঙ্গলে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলা, ভাঙচুরের প্রতিবাদে ও দায়েরকৃত মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলাব্যাপী ৪৮ ঘন্টার কর্মবিরতি কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে চাকুরীজীবি ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুরপাল্লার যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহন চলাচলেও বাঁধা সৃষ্টি করছেন শ্রমিকরা।
এতে সারা জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাস্তায় বেশি ভাড়ায় রিক্সা ও কিছু সিএনজি অটোরিকশা চলতে দেখা যায়।



মন্তব্য করুন