কমলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটির পরিচিতি ও আলোচনা সভা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার বিকাল সাড়ে ৪ টায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি কমলগঞ্জ শাখার সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিধু ভূষন বৈষ্ণব ও কমলগঞ্জ সাংবাদিক ফোরামেরন সাধারণ সম্পাদক শাহীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জোবায়ের আহমেদ, বাবুল টংলা পমুূখ।
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কমলগঞ্জ উপজেলা শাখায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।



মন্তব্য করুন