শোক সংবাদ মোঃ ফয়জুর রহমান

January 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়জুর রহমান (৪২) লিভারের রোগে আক্রান্ত হয়ে রোববার ভোর রাত ৩টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

২৬ জানুয়ারি রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটে শমশেরনগর শাহ মালিক গাজী মাজার সংলগ্ন শাহী ঈদগাহে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com