কমলগঞ্জে ট্রলি চাপায় মাটি শ্রমিকের মৃত্যু

January 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ট্রলি থেকে পড়ে ট্রলির চাপায় এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের মাটিবাহী ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে কালু মিয়া (৪২) নামে এক মাটি শ্রমিক গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত মাটি শ্রমিককে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল এ্যাসিসটেন্স আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com