কমলগঞ্জে হেল্থক্যাম্প অনুষ্ঠিত
January 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে হেলথ্ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ নাইমা আক্তার, প্রতিনিদেন সংবাদ প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমাস সামু, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা, মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা প্রমুখ। হেল্থক্যাম্পে পৌরসভার প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন