বাহরাইনের জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটি গঠন

January 28, 2020,

বিশেষ প্রতিনিধি॥ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইনের কমিটি গঠন করা হয়েছে। ২৫ জানুয়ারি বাহরাইনস্থ রিফায় একটি স্থানীয় হোটেলে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইনের আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত কাউন্সিল অধিবেশনে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুকিত আহমেদ। সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জগলু আহমদের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে সিলেট জেলা যুবদল নেতা মোঃ আব্দুল হাই রিপনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জগলু আহমেদ, হাসানুল হক চুন্নুকে সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান। উক্ত অনুষ্ঠানে ১৫১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইনের কমিঠি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির প্রবীন নেতা হাসান আহমেদ রানা, হাছান আহমদ মখন, চিকন আহমেদ, নিজাম উদ্দিন, মতিউর রহমান চুনু, আকবর হোসেন কবির, জামাল আহমদ, সৈয়দ জবেদ আহমদ, জুবায়ের খান, আব্দুল আজিজ, আবু বক্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রায়হান আহমদ, মতিউর রহমান দেলোয়ার, জনি আহমেদ, লিমন আহমেদ, কালা মিয়া চৌধুরী, আব্দুল করিম, সাজেদ আহমেদ, বদরুল ইসলাম, শাফি রহমান, সালাম আহমেদ, জাহাঙ্গীর মিয়াসহ আহবায়ক কমিটি ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্ঠামন্ডলী ও কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দরা মিথ্যা বানোয়াট রাজনৈতিক প্রতিহিংসার শিকার, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচিসহ স্বৈরাচার সরকার বিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com