জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ফখর উদ্দীনকে সংবর্ধনা

January 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস-১২০৬৮ কুলাউড়া হাজিপুর ইউনিয়ন কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
২৯ জানুয়ারি বুধবার নওয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। হাজিপুর ইউপি শাখা সভাপতি সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও মোঃ আব্দুল মালিক চৌধুরী শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মামুন রহমান, প্রধান বক্তা ছিলেন কুলাউড়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন কুলাউড়া উপজেলা সরকারী সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মোহাইমিন, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সরকারী সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজমুল ইসলাম, সংবর্ধিত অতিথি কুলাউড়া উপজেলা সরকারী সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন। বক্তব্য রাখেন হাজিপুর ইউপির প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: আখতারুজ্জামান,শিক্ষক জয়ন্ত কুমার দত্ত, হাছনা বেগম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সর্বস্তরের নেতা কর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com