আলীনগর সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
February 1, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিশিষ্ট সমাজসেবক মোঃ ঈমান উদ্দিনের সৌজন্যে কামুদপুর গ্রামে অর্ধশতাধিক হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমদ।
আলীনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহীন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কৈরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন