কুলাউড়ায় স্কুল পর্যায়ে ভলিবল প্রশিক্ষন ও ভলিবল  সামগ্রী বিতরণ

February 2, 2020,

নজরুল ইসলাম মুহিব॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৯-২০ এর আওতায় জেলা ক্রীড়া অফিস কর্র্র্তৃক আয়োজিত কুলাউড়া উপজেলায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের জন্য ভলিবল সরঞ্জাম বিতরণ ও প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠান ২ ফেব্রুয়ারী রবিবার কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসের ব্যস্থাপনায় মাসব্যাপি ২ ফেব্রুয়ারি ২০২০ ইং হইতে ০৩ মার্চ ২০২০ পর্যন্ত ভলিবল প্রশিক্ষন মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ভলিবল প্রশিক্ষণে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে।

জেলা ক্রীড়া অফিসার মো: আরিফুজ্জামান এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভলিবল সরঞ্জাম বিতরন ও মাসব্যাপী ভলিবল প্রশিক্ষনের উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ এ টি এম ফরহাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক অফিসার মো: আনোয়ার, রাতগাও ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জলিল জামাল, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েদ আলী। ভলিবল প্রশিক্ষক হিসেবে ভলিবল কোচ মোঃ শফিকুল হায়দার চৌধুরী (সবুজ) ভলিবল প্রশিক্ষন করছেন।

মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী ও ভলিবল সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্ররা এবং জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার এর জেলা ক্রীড়া অফিসের  কমল অধিকারী ও মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com