ওমানে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের আলম মিয়া নিহত পরিবারে চলছে শোকের মাতম

February 3, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউপির চিৎলিয়া (বাজারটিলা) গ্রামের বাসিন্দা আলম মিয়া (৪০) ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার ৩ ফেব্রুয়ারি বিকেলে কাজ শেষে বাইসাকেল নিয়ে ৪ বন্ধু মিলে ওমানের আদম ওহারাম শহরে ঘুবতে বের হলে সড়কের মধ্যে টেক্সিকেভ ও বাসের মধ্যের সংঘর্ষে পাশ দিয়ে সাইকেলযোগে যাওয়ার পথে তাদের উপর আছড়ে পরে তাদেরকে আঘাত করলে ঘটনাস্থলেই তাদের ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বাজারটিলা গ্রামের মৃত বাজিদ মিয়ার ছেলে আলম মিয়া (৪০)। নিহত অন্যরা পার্শ¦বতী কুলাউড়া উপজেলার নমৌজা এলাকার।

৩ ফের্রুয়ারি সোমবার বিকালে চিৎলীয়া গ্রামে মৃত আলমের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এ সময় নিহতের ছোট ভাই ওয়াসিম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বড় ভাই পরিবারের স্বচ্ছলতা ফিরে আনার আশায় বাড়ীতে স্ত্রী ও ২ সন্তানকে রেখে দার-দেনা করে ৬ মাস পূর্বে ওমানে পাড়ি দেয়। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস পরিবারের স্বচ্ছলতার জায়গায় আজ পরিবারের আহাজারির মাতম। এ দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলম মিয়া নিহত হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, প্রবাস আমার সংসার জীবনকে তছনছ করে দিয়েছে। ধারদেনা করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে। এখন এই ধারদেনা কিভাবে পরিশোধ করবো ?

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আলমের লাশ যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসে সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com