কমলগঞ্জে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

February 6, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ\ কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহ:স্পতিবার ৬ ফেব্রæয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মৃত্তিঙ্গা-ভৈরব সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির কাজ শেষে তিনটি বাইসাইকেলে তিনজন শ্রমিক ফেরার পথে মৃত্তিঙ্গা-ভৈরব সড়কের মন্দির এলাকায় আসার পর বালু বোঝাই দ্রæতগামী একটি ট্রাকের চাপায় রুহিন মিয়া (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত রুহিন উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার পুত্র। দ্রæতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে একজন এসআই এর নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com