মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়া প্রতিনিধি\ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে হাজী এম. এ মালিক আছকিরুননেছা সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারী শুক্রবার বেলা ২টায় দক্ষিণ পাবই মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা হয়েছে।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান কবির এর সভাপতিত্বে এবং ছাত্রসেনা মৌলভীবাজার শাখার সম্পাদক জুবায়ের আহমদ জুবেলের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজ নগরী।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার শেখ বুরহান উদ্দিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, দেশ দিগন্ত অনলাইন পোট্রাল সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু, গাজী জাবের আহমদ, শিক্ষক শাহিন আহমদ, ইউপি সদস্য মোঃ রাজা মিয়া, আব্দুস সহিদ।
বক্তব্য রাখেন, মাওলানা এমরান আলী, ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রাসেল মোস্তফা, দক্ষিণ পাবই চৌমুনী জামে মসজিদ সভাপতি আব্দুস সহিদ। উপস্থিত ছিলেন, খালেদুজ্জামান পারবেজ, হাজী মকবুল আলী, ফয়জুর রহমান ফজির, মকবুল আলী, হবিব উল্যা প্রম্খু।



মন্তব্য করুন