জাতীয় কবিতা পরিষদের কুলাউড়া শাখার আত্মপ্রকাশ

February 8, 2020,

কুলাউড়া প্রতিনিধি\ ‘শৃঙ্খল মুক্তির জন্য কবিতা’ এই শ্লোগান নিয়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত জাতীয় কবিতা পরিষদের কুলাউড়া উপজেলা শাখার আত্মপ্রকাশ হয়েছে।

এ উপলক্ষ্যে কুলাউড়ার কয়েকজন গুণী কবিদের উপস্থিতিতে এক সভা অনুষ্টিত হয় এবং সভা শেষে সকলের সম্মতিতে কবি ভানু পুরকায়স্তকে সভাপতি এবং কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়কে সাধারণ সম্পাদক এবং নবীণ সাহিত্যকর্মী শাকির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের এক আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, জ্যোষ্ঠ সহ-সভাপতি কবি হালিম শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি সঞ্জয় দেবনাথ। শুক্রবার ৭ ফেব্রæয়ারী সন্ধ্যায় কুলাউড়ার উছলাপাড়াস্থ বিশিষ্ট সংগঠক তোফায়েল আহমদ ডালিমের বাসভবনে কুলাউড়ার কয়েকজন কবিদের উপস্থিতিতে এই কমিটি ঘোষিত হয়।

কবি ভানু পুরকায়স্তের সভাপতিত্বে এবং কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জিয়নকাঠি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জুড়ি টিএন খানম সরকারী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ। এসময় বক্তব্য রাখেন, কবি হালিম শাওন, কবি সঞ্জয় দেবনাথ, বিশিষ্ট সংগঠক তোফায়েল আহমদ ডালিম, কবি ফুয়াদ মাসুদ, কবি জিয়াউর রহমান ফরিদ, নবীণ সাহিত্যকর্মী শাকির আহমদ ও বিন্দু লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র সম্পাদক সিরাজুল আলম জুবেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি বিপুল চন্দ্র দাস, নবীন সাহিত্য কর্মী মো. কামরুল ইসলাম, শাকিল উদ্দিন, ইশখোর হোসেন চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com