কমলগঞ্জে তালামীযে ইসলামিয়ার মানববন্ধন

February 11, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শমশেরনগর ইউপি শাখার সভাপতি সাইফুল ইসলাম সুহেলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১১ টায় উপজেলা চৌমুহনী চত্ত¡রে কমলগঞ্জ উপজেলা তালামীযের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফুলের বাবা, জেলা তালামীযের আহবায়ক এম এ জলিল, আহবায়ক-সদস্য কাউছার আহমেদ, আল ইসলাহ সহ-সভাপতি মুহিবুর রহমান, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, নাছির আহমেদ, পৌর তালামীযের সভাপতি আব্দুল গাফফার, সহ-সভাপতি সৈয়দ তৌফিক এলাহি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুমেল, কমলগঞ্জ সরকারী কলেজ তালামীযের সভাপতি সায়েদ আহমেদ, সফাত আলী মাদ্রাসা শাখার সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপজেলা আল-ইসলাহ, তালামীযের বিভিন্ন স্থরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাইফুলকে হত্যার জন্য আতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান । উপজেলা তালমিযের সভাপতি ছাত্রনেতা এনামুল হক চৌধুরী দ্রæত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যতায় আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com