কমলগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : মোশাহিদ সভাপতি- বাবুল সম্পাদক

February 11, 2020,

স্টাফ রিপোর্টার॥  কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ মোশাহিদ আলীকে সভাপতি ও মোঃ আব্দুল মালিক বাবুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাআত শমশেরনগর ইউনিয়ন শাখার আহবায়ক হাফেজ মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল মালিক বাবুলের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ দুরুদ আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পীর আলী নুরুল্লা শাহ্ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার কাজী মোহাম্মদ কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত হাসানী, কমলগঞ্জ শাখার সহ-সভাপতি হাজী আফরোজ আলী, মাও: নুরুল ইসলাম, হাজী আলাউদ্দিন, বড়চেগ সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: শেখ তাজুল ইসলাম, ময়নুল ইসলাম খান, মোঃ ইজ্জাদুর রহমান, মোঃ আব্দুল কায়ুম, মোঃ মাহমুদুল হক সুমন, কাজী মাও: জুবায়ের আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক আনোয়ার আলী, মাহমুদুর রহমান, শিক্ষক মিজানুর রহমান স্বপনসহ উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ২০২০-২০২৩ সেশনের জন্য হাফেজ মোশাহিদ আলীকে সভাপতি ও মো. আব্দুল মালিক বাবুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি-হাফেজ নাসির উদ্দিন, হাজী উজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক-মো: দুরুদ আলী, সহ-সম্পাদক মো: সালেদুল ইসলাম, অর্থ সম্পাদক আশিক মিয়া। এছাড়া ৯ জন উপদেষ্ঠা ও ৭০ জন সাধারণ সদস্য নির্বাচিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com