ইসলামী ব্যাংকের উপ শাখা’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ পর্যটন জেলা ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র কলেজ উপ-শাখা’র শুভ উদ্বোধন হয়েছে।
১১ ফেব্রæয়ারী মঙ্গলবার সকালে ব্যাংকটির সরকারি কলেজ সংলগ্নে শাখা প্রাঙ্গণে আনন্দঘন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ব্যাংকিং উয়িং,ঢাকা প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। ব্যাংকটির মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক জিয়াবুল আলম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগ’র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সেলিম আহমদ প্রমূখ। অনুষ্ঠানে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, বিশ্বাস ও আস্থার দিকদিয়ে অন্যান্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংক এগিয়ে আছে। সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, বেসরকারি ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক সরকারকে বেশি করে কর দিচ্ছে ,তাই ইসলামী ব্যাংককে দমইয়ে রাখা যাবেনা।
জেলা প্রশাসক বলেন,প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা তড়িৎ গতিতে অর্থ দেশে পাঠাতে পারছেন, আর এতে উপকৃত হচ্ছেন দেশের নাগরীকরা। তিনি আরো বলেন, দেশে ৩ কোটি বেকার যুবক রয়েছে। আমি আশা করি ব্যাংকটির মাধ্যমে ওরা তাদের কর্মক্ষেত্র খুজে পাবে। পরে ফিতা কেটে কলেজ উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন অতিথিরা।



মন্তব্য করুন