(ভিডিওসহ) রাজনগরে দু’টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে : ২০ লাখ টাকা জরিমানা

February 11, 2020,

আউয়াল কালাম বেগ: পরিবেশের ভারসাম্য নষ্টকারী অনুমোদন বিহীন রাজনগরে ২টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে একই উপজেলার অপর এসকে ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অবৈধ ব্রিকফিল্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, রাজনগর সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার, কর্ণিগ্রামের এস কে ব্রিকফিল্ড ও মহাসহ¯্র গ্রামে এম আর ব্রিকফিল্ড কর্তৃপক্ষ কোন প্রকার সরকারী অনুমোদন ছাড়া অবৈধভাবে ইট তৈরী করে বিক্রি করে আসছিল। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এছাড়া কাজী খন্দকার ব্রিকফিল্ড কর্তৃপক্ষ স্থানীয় কুচিমোড়া নদীর পাড় কেটে মাটি এনে পরিবেশ নষ্ট করে আসছিল। অন্যদিকে মাটি স্তুপীকৃত আকারে রেখে রাস্থাঘাট বন্ধ করে এলাকার মানুষের যাতায়াতে মারাত্মকভাবে বিঘœ ঘটিয়ে যাচ্ছিল। এর প্রেক্ষিতে ভূক্তভোগী এলাকার মানুষ জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডে লিখিত অভিযোগ দেন। এরপর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে পরিবেশ নষ্টকারী অবৈধ ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুরালী গ্রামের কাজী খন্দকার ও মহাসহ¯্র গ্রামের এমআর ব্রিকফিল্ড গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে উপজেলার কর্ণিগ্রামে অবস্থিত এসকে ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হোসেন রাজনগরে দু’টি ব্রিকফিল্ড গুড়িয়ে দেওয়ার কথা ও একটিকে ২০ লাখ টাকা জরিমানার করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার খান ও মেঘনা নামে দু’টি অবৈধ ব্রিকফিল্ডে অভিযান করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকার ব্রিকফিল্ডে অভিযান চলছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com