কুলাউড়ায় গাছের ডালের আঘাতে নারী শ্রমিকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় গাছের ডালপালা ছাঁটাই করার পর বাড়ি ফেরার পথে একটি ডালের আঘাতে মরিয়ম মুন্ডা (৩৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বৈঠাং জালাই এলাকার বিপুল মুন্ডার স্ত্রী।
মঙ্গলবার ১১ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মেরিনা চা বাগানের ৪নং সেকশনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার বাগানের শেড ট্রি (ছায়া বৃক্ষ)-এর ডালপালা ছাঁটাই করছিলেন শ্রমিকরা। কাজ শেষে ফেরার পথে হঠাৎ একটি ডাল মরিয়ম মুন্ডার উপর আছড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
মেরিনা চা বাগানের ব্যবস্থাপক মো. রবিউল হাসান জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় আমাদের চা বাগানের নিয়মিত শ্রমিক মরিয়ম মারা যান। আমরা বাগান কর্তৃপক্ষ তার পরিবারকে সকল ধরণের সহযোগিতা করবো।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইন অনুযায়ী মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য করুন