কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ

February 13, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে পৌর এলাকার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীদের মধ্যে আনুষ্টানিকভাবে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে। ১২ ফেব্রæয়ারী বুধবার দুুপুর ২টায় মানব সম্পদ উন্নয়ন এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এসব সামগ্রী প্রদান করা হয়।

মকবুল আলী উচ্চ বিদ্যালয় হল রুমে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সালমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: ইমতিয়াজ আহমদ বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, দাতা পরিবারের সদস্য গোলাম রব্বানী তৈমুর, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে ২৫০জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও পানির বোতল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com