কমলগঞ্জে মেধাবী শিক্ষক ফয়জুর রহমান স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

February 13, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত ফয়জুর রহমানের স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রæয়ারী বুধবার দুপরে বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালেকা পারভীন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, মাহমুদুল হাসান, সাবেক শিক্ষক অপূর্ব নারায়ন, কবি আব্দুস সহিদ সাগ্নিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত ফয়জুর রহমানে পিতা বজলুর রহমান, প্রধান শিক্ষক মোশাহিদ আলী, গাজী সালাউদিন, শিক্ষক ফয়সল আল চৌধুরী কয়েছ, শিক্ষক আব্দুল জলিল, শিক্ষিকা শিখা রানী ঘোষ, মিজানুর রহমান স্বপন, আমিনুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরন সভা শেষে মিলাদ মাহফিল ও  দোয়া অনুৃষ্ঠিত হয়। দোয়া পরিচানা করেন মাওলানা মো. হেলাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com