কুলাউড়ায় মিলি প্লাজা মার্কেটে স্বর্ণের দোকানের কারখানা অগ্নিকান্ড
February 13, 2020,

এইচ ডি রুবেল: কুলাউড়া উপজেলা শহরের উত্তরবাজারের ব্যস্ততম মিলি প্লাজা মার্কেটে ১১ ফেব্রæয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। মার্কেটের তৃতীয় তলায় একটি স্বর্ণের দোকানের কারখানা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এর নেতৃত্বে কুলাউড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান ভোরে মিটু দেব মধু নামে একটি স্বর্ণের দোকানের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।



মন্তব্য করুন