কুলাউড়ায় সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ’র কমিটি গঠন

February 13, 2020,

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ার সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ এর ২০২০ সালের কমিটি ঘোষনা করা হয়েছে। কুলাউড়া পৌর শহরের দক্ষিন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে মেহেদী হাসান সাদীকে সভাপতি, সুদীপ আচার্যকে সাধারণ সম্পাদক এবং তাহমিদুজ্জান রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি তাজুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন রিফাত, আজহার মুনিম শাফিন, সাদিয়া জাহান, অর্থ সম্পাদক শাফি আহমেদ অভি এবং সহ অর্থ সম্পাদক নুরজাহান আক্তার নূরী।

এছাড়া পাবলিসিটি উইং এর সদস্যরা হলেন কাওসার আহমেদ রুজেল, সাইদুর রহমান সাঈদ, সানজিনা বিন ইসলাম মাহা, তৌফিক ইসরাইল মাহ্দী, আইনুল চৌধুরী নাহিদ। এডুকেশন এন্ড আইটি উইং এর সদস্যরা হলেন অলক চন্দ, তানিয়া আক্তার তামান্না, মুনতাসির আহমেদ অয়ন, আবদুল্লাহ আল মাসুম, কণিকা রাণী নাথ। কালচার এন্ড স্পোর্টস উইং এর সদস্যরা হলেন জয়দ্বীপ দে, কাওসার উদ্দীন, কল্লোল চন্দ্র পল্লব, রায়হান আহমেদ, নাজিমা আক্তার অপি।

উল্লেখ্য, ২০১৫ সালে প্লাটুন টুয়েলভ সংগঠনের যাত্রা শুরু করে কুলাউড়া উপজেলার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com