কমলগঞ্জে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে আলম জুটি চ্যাম্পিয়ান

February 15, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জ প্লেয়ার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গোলাম মুগ্নি মুহিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌরসভাধীন ধানসিঁড়ি আবাসিক এলাকায় অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলম জুটি ২-০ সেটে রাব্বী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির হাতে ট্রফি ও ক্যাশ মানির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।

গোলাম মুগ্নি মুহিতের সভাপতিত্বে ও কাজ্বী ফয়সলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মো. আনোয়ার হোসেন, মোঃ শাহিন আহমদ, জ্যোতির্ময় দেব, কাজ্বী মামুনুর রশীদ মামুন। ব্যাটমিন্টন টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com