“বঙ্গবন্ধু আমি তোমার পেশাদার মিত্র নই” কাব্য গ্রন্থের আলোকে কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চবিদ্যালয়ে প্রয়াত গণমানুষের কবি দিলওয়ার রচিত “বঙ্গবন্ধু আমি তোমার পেশাদার মিত্র নই” কাব্য গ্রন্থের আলোকে ১৫ ফেব্রæয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক, ভাষাবিজ্ঞানী ড. সেলু বাছিত।
আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে ও মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পাল, লেখক-গবেষক আহমদ সিরাজ, নজরানা ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, প্র্রভাষক দীপঙ্কর শীল, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, শামসুজ্জামান রাহেল, আবুল হোসেন, মশিউর রহমান চৌধুরী, সুবর্ণা দেব। আলোচনা সভা শেষে এককভাবে সংগীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী রমাকান্ত গোয়ালা।



মন্তব্য করুন