শাজাহান খানের মামলা প্রত্যাহারের দাবিতে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল

এইচ ডি রুবেল: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শাখার মোটর শ্রমিক ইউনিয়ন ১২২৩, ২৪০৩,২৩৫৯ এর যৌথ উদ্যোগে।
১৮ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে কুলাউড়া ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২৪০৩ এর সভাপতি আবু বক্কর,সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অর্থ সম্পাদক আবুল হোসেন,১২২৩ এর সভাপতি মাখন মিয়া, ২৩৫৯ এর সভাপতি জাহাঙ্গীর মিয়া, আলাল মিয়া, হারুন মিয়া, রহমান আলী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আগামীতে কঠোর আন্দোলনে নামবে কুলাউড়া শ্রমিক ইউনিয়ন।



মন্তব্য করুন