ব্রাহ্মনবাজার ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কুলাউড়া প্রতিনিধি\ কুলাউড়া ব্রাহ্মনবাজার ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকরা হয়।
২৩ ফেব্রয়ারী রোববার সকাল ৮ টায় প্রভাতফেরি বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে উত্তর দিকে নাছনী সরকারি পার প্রদক্ষিণ করে ব্রাহ্মণ বাজার ঘুরে পুনরায় বিদ্যালয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে প্রভাত ফেরি ও শহীদ স্সৃতিবিজরিত ¯েøাগান দিয়ে বীর সেনাদের স্বরন করে।প্রভাত ফেরি শেষে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে শিক্ষক / শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম শাহ জালাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ আহমদ ও শিক্ষানুরাগী সরোওয়ার আলম বেলাল ও সফিকুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন