কমলগঞ্জের শমশেরনগরে বইয়ের মোড়ক উন্মোচন

February 25, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সাবেক ও প্রয়াত চা বাগান কর্মচারী নজির আহমদ হায়াদরীর “আমার সংগ্রামী ও শিকারী জীবনের কথা” নামক আত্মজীবনী মূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৫টায় শমশেরনগর চা বাগান মাঠে ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মাচন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা াউপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ বইটির প্রকাশনা ও সম্পাদনায় রয়েছেন প্রয়াত নজির আহমদ হায়দরীর দ্বিতীয় ছেলে সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দরী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজির আহমদ হায়দরীর প্রথম ছেলে পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক বিভাগীয় কর্মকর্তা কবির আহমদ হায়দরীসহ ৪ ছেলে ও কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com