কুলাউড়ায় এম এ আহাদ আধুনিক কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন

February 25, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পাইকপাড়া এম এ আহাদ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার হাজিপুর ইউনিয়নে পাইকপাড়ায় কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও শেখ অণু মিয়া নামে একটি একাডেমীক ভবনেরও ভিত্তিপ্রস্থর করা হয়। বিকেল তিনটায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুরের সভাপতিত্বে ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন (হবিগঞ্জ ও মৌলভীবাজার) এর সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মবশি^র আলী, কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, কুলাউড়া বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান তালুকদার সাইফুল ইসলাম, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সংবাদকর্মী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com