কুলাউড়া ব্রাহ্মণবাজারে মুদি দোকানে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি

February 27, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ব্রাহ্মণবাজারে একটি মুদি দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফ্রিজ ও নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামকস্থানে হারুন ভেরাইটিজ স্টোরে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হটাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারন করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তাদিয়ে পাতর বোঝাই একটি ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিস কে খবর দেন। ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর আগে মালামাল সহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

দোকান মালিক হারুন মিয়া জানান, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কেউ এ আগুন লাগাতে পারে। ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজ সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। যারফলে অন্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com