সাংবাদিক আজিজুল ইসলামের বাবার চেহলাম অনুষ্ঠিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় দৈনিক যুগান্তর কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের বাবা মরহুম শামছুল ইসলাম ওরফে ইয়াকুব মিয়ার চেহলাম শুক্রবার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামের মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল, বিশেষ দোয়া, শিরণী বিতরণ এবং বাড়িতে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এতে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্যঃ দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের বাবা, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মো. শামছুল ইসলাম (১০২) ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। দুপুরে আবুতালিবপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখেয়ান।



মন্তব্য করুন