সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

February 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার (আঞ্চলিক) মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৯ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকার মানিক বাবুর ফিল্ড নামক স্থানে এই র্দূঘটনা ঘটে।  নিহত সাইফুর রহমান কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মিরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি আবুল খায়ের গ্রুপের সেলসম্যানের চাকুরী করতেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

জানা যায় সকালে মোটরসাইকেল যোগে তিনি কুলাউড়া থেকে মৌলভীবাজারের আবুল খায়ের গ্রুপের অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মিশন মানিক বাবুর ফিল্ড নামক এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়না তদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হাস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com