কমলগঞ্জে সুমন স্মৃতি ক্রিকেট ফাইনালে স্বর্ণালী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

February 29, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ মাঠে ২৯ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় সততা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সুমন স্মৃতি ক্রিকেট (১২ ওভারের) প্রতিযোগিতা ২০২০-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় একতা স্পোর্টিং ক্লাব, টিলাবাজার ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছিল। জবাবে ৪ ইউকেট হারিয়ে স্বর্ণালী স্পোর্টিং ক্লাব, হেরেঙ্গা বাজার রান সংগ্রহ করে ১৩৩। ফলে ৬ ইউেিকটে স্বর্ণালী স্পোর্টিং ক্লাব চ্যাস্পিয়ন হয়।

খেলা শেষে সততা স্পোর্টিং ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাদেক হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি বিতরণ করেন বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালঢের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজির বক্স, উত্তরভাগ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ইসলাম উদ্দিন, সাংবাদিক সাব্বির এলাহী, স্থানীয় ইউপি সদস্য বশির বক্স, সনাতন ধর্ম সার্বজনিন সেবা সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক রঞ্জিত অধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আদমপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ গ্রহন করেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com