কমলগঞ্জে ভারতীয় ১০ বোতল মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

March 1, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ভারতীয় ১০ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ২৯ ফেব্রুয়ারি রাত ৯.১০ টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় এবং জেলঅ গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায়ের পরিচালনায় সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ এএসআই মোজাম্মেল হক, কর্ণমনি দাস, সুমন পাল, তাকলিম হোসেনসহ বিশেষ অভিযানে ডিউটি চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার সংলগ্ন গ্রামীন ব্যাংক আদমপুর শাখার গেইটের সামনের পাকা রাস্তায় থেকে মোঃ মছব্বির ( ৪৭) কে আটক করা হয়। সে কমলগঞ্জ উপজেলার আব্দুল মনাফ এর ছেলে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com